প্রত্যন্ত গ্রামীণ পরিমন্ডলে প্রগতিশীল শিক্ষার্থীর উদ্যেগে বিজ্ঞানমেলার আয়োজন এবং জাতির অগ্রগতির আলো বিকশিত করার সম্ভাবনা সৃষ্টি অবশ্যই অনেকের অনুসরণযোগ্য প্রেরণায় পরিণত হতে পারে।
কামনা করি 'তরঙ্গ' প্রতিষ্ঠা ও এর সকল শুভচর্চা সারাদেশের জন্য এক দৃষ্টান্ত হিসেবে সবার নজর কাড়বে। শুভকামনা জানাই স্মরণীকা প্রকাশ ও কল্যাণের পথে মানুষকে সম্পৃক্ত করার সকল শুভ কর্মোদ্যোগকে।